চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

সাজেকে ইউপিডিএফ কর্তৃক ফরেষ্ট অফিসে হামলা, ভাংচুর-লুটপাট, বন রক্ষিকে মারধর 

আলমগীর মানিক, রাঙামাটি    |    ০৪:৪৭ পিএম, ২০২৫-১২-১৫

সাজেকে ইউপিডিএফ কর্তৃক ফরেষ্ট অফিসে হামলা, ভাংচুর-লুটপাট, বন রক্ষিকে মারধর 

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে বনবিভাগের কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট চালায় ইউপিডিএফ। এ ঘটনায় আশরাফুল আলম নামে এক বনরক্ষি মারাত্মক ভাবে আহত হয়েছে। ইউপিডিএফ সন্ত্রাসীদের হামলায় কার্যালয়ে থাকা গুরুত্বপূর্ণ নথিপত্র নষ্ট ও একটি মোটরসাইকেল ভাংচুর করা হয়।  
রোববার (১৫ ডিসেম্বর ২০২৫) দুপুরে সাজেকের মাচালং দক্ষিণ একুইজ্জাছড়ি এলাকায় বনবিভাগের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গেলে ইউপিডিএফ নেতা সচিব চাকমার নেতৃত্বে  সংঘবদ্ধ ভাবে লাঠি সোঠা নিয়ে বনবিভাগের কর্মীদের উপর আক্রমণ করে ইউপিডিএফ ও হিল উইমেন্স ফেডারেশনের নারী কর্মীরা।
পরে তারা মাচালং বাজারে বনবিভাগের কার্যালয়ে আক্রমণ করে ভাংচুর ও লুটপাট চালায়। এসময় লুৎফর রহমান নামে এক বনরক্ষিকে অপহরণ করার চেষ্টা চালায়। সংবাদ পেয়ে সেনাবাহিনী দ্রুত ঘটনা স্থলে পৌঁছে ইউপিডিএফ এর অপহরণের হাত থেকে বনরক্ষি লুৎফর রহমানকে উদ্ধার করে।
ইউপিডিএফ ও হিল উইমেন্স ফেডারেশনের নারী সন্ত্রাসীরা পরে গাছ কেটে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করে সাজেক সড়কে যানচলাচল চলাচলে বিঘ্ন ঘটায়। এতে সাজেকে বেড়াতে আসা শতশত পর্যটক ও সাজেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অতুলাল চাকমার মেয়ের বিয়েতে আসা অতিথিরা আটকে পরে। সংবাদ পেয়ে সেনাবাহিনী সড়কের গাছ সড়াতে গেলে হিল উইমেন্স ফেডারেশনের নারী কর্মীরা সেনাবাহিনীর সাথে চরমভাবে বাঝে ব্যাবহার করে উসকানি দিতে থাকে।
সেনাবাহিনী ইউপিডিএফ এর পাঁতা ফাঁদে পা না দিয়ে কৌশলে সড়ক থেকে গাছ সরিয়ে যানচলাচল স্বাভাবিক করে। এই ঘটনায় বন বিভাগের পক্ষ থেকে শতাধিক লোককে আসামি করে মামলার প্রস্তুতি চলছে। সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা বিষয়টি শিকার করে বলেন এই ধরনের ঘটনা খুবই দুঃখ জনক এখানে বহিরাগত লোকজন এসে এই ঘটনা ঘটিয়েছে, মামলা হলে প্রশাসন আইনগত পদক্ষেপ নিবে।
এদিকে সাজেক বন বিভাগের কর্মকর্তারা জানান বনের জমিতে ইউপিডিএফ স্কুল এর নামে জমি দখল করে স্থাপনা তৈরি করছে এর আগে বহুবার নিষেধ করা হয়েছে, বিজ্ঞপ্তি টাঙানো হয়েছে তারপর ও ইউপিডিএফ বনের জমিতে স্থাপনা তৈরি করছে। আজ বাঁধা দিতে গেলে তারা আমাদের উপর হামলা চালায় কার্যালয় ভাংচুর চালায়। এই মামলার প্রস্তুতি চলছে।
সূত্র অনুযায়ী, উক্ত স্থানে সর্বপ্রথম ২০১২ সালে একটি ব্র্যাক স্কুল স্থাপন করা হয়েছিল। তবে অনুদানের অভাবে ২০১৯ সালে স্কুলটি বন্ধ হয়ে যায়।
চলতি বছরের শুরুতে পুনরায় সেখানে স্কুল স্থাপনের উদ্যোগ নেওয়া হলে বন বিভাগ ওই স্থানে নির্মাণকাজের বিরুদ্ধে মামলা দায়ের করে। পরে আদালত উক্ত স্থানে স্কুল নির্মাণে নিষেধাজ্ঞা প্রদান করেন।
অভিযোগ রয়েছে, আদালতের সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করেই রোববার (১৩ ডিসেম্বর-২০২৫)  তারিখে আবারও স্কুল ঘর নির্মাণের কাজ শুরু হয়।

রিটেলেড নিউজ

কদম মোবারক মুসলিম এতিমখানার নবনির্বাচিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কদম মোবারক মুসলিম এতিমখানার নবনির্বাচিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : ক্যাপশন: কদম মোবারক মুসলিম এতিমাখানার নবনির্বাচিত কার্যকরী পরিষদ (২০২৬ - ২০২৯) এর অভিষেক ও ইফতার...বিস্তারিত


রাঙামাটিতে ডিবি’র অভিযানে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ি আটক

রাঙামাটিতে ডিবি’র অভিযানে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ি আটক

রাঙ্গামাটি প্রতিনিধি : : মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে রাঙামাটি জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যা...বিস্তারিত


প্রতিমন্ত্রী নিয়োগ বৈধ, অপপ্রচার রুখতে পিসিসিপির তীব্র প্রতিবাদ

প্রতিমন্ত্রী নিয়োগ বৈধ, অপপ্রচার রুখতে পিসিসিপির তীব্র প্রতিবাদ

রাঙ্গামাটি প্রতিনিধি : : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উ...বিস্তারিত


রাঙামাটিতে মাদক সম্রাট ২২ মামলার আসামি জসিম গ্রেপ্তার

রাঙামাটিতে মাদক সম্রাট ২২ মামলার আসামি জসিম গ্রেপ্তার

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকা থেকে ২২ মামলার আসামি হিসেবে চিহ্নিত মাদক সম্রাট জসিম  (৪৬) কে ধাওয়...বিস্তারিত


রাঙ্গামাটিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে পার্বত্য মন্ত্রীর পক্ষে সহায়তা প্রদান

রাঙ্গামাটিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে পার্বত্য মন্ত্রীর পক্ষে সহায়তা প্রদান

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙ্গামাটি জেলার জুরাছড়ি উপজেলার দুমদুম্যা ইউনিয়নের সীমান্তবর্তী দুর্গম গবছড়ি বাজারে অগ্নিকাণ...বিস্তারিত


কাপ্তাই হ্রদে রাতের বেলায় পাঁচারকালে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ

কাপ্তাই হ্রদে রাতের বেলায় পাঁচারকালে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ

আলমগীর মানিক, রাঙামাটি : ভারত সীমান্তবর্তী এলাকা দিয়ে কাপ্তাই হ্রদ দিয়ে রাঙামাটিতে আনা হচ্ছে শুল্কবিহীন অবৈধ সিগারেট। প্...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর